
প্রকাশিত,১২, ডিসেম্বর,২০২২
আঃ কুদ্দুস রানা নওগাঁ
জেলা প্রতিনিধি।
নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর )সকাল ১০টায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন করেন,আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো.শহীদুজ্জামান সরকার এম.পি। পূস্পঅর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী, সরকারি এম এম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো.শহীদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মো.সোহেল রানা,থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস,কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের,প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ,নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার,পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।।।


