
প্রকাশিত, ৩০-১১+-২০২০
গাইবান্ধা জেলা প্রতিনিধি ঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শশুর গ্রেফতার!
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শশুর সোলেয়মান মিয়াকে (৫২) গ্রেফতার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।
রবিবার (২৯ নভেম্বর) রাতে লম্পট ওই শশুরকে তার নিজ বাড়ি উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রাম ( কাশিম বাজার) থেকে গ্রেফতার করা হয়। দেশ সময় ও এশিয়ান নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহীল জামান।


