print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩, নভেম্বর,২০২২

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধিঃ

প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্ত ও ৬ দফা দাবীতে ২৯ নভেম্বর ঢাকা জাতীয় প্রেসক্লাব চত্বরে অবস্থান কর্মসূচি উপলক্ষে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ জামালপু জেলা শাখার উদ্যোগে প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর মঙ্গলবার সকালে স্থানীয় সরকারি আশেক মাহমুদ বিশ্ব বিদ্যালয় কলেজ অডিটরিয়াম হলে এ প্রস্তুতি আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ জামালপু জেলা শাখা।

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ জামালপু জেলা শাখার সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন সুজনের সঞ্চালনায় প্রস্তুতি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইলিয়াস রাজ,প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ.এইচ.এম সালেহ বেলাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমজাদ হোসেন, মেহেদী হাসান রাজু,মনিরা আহাম্মেদ,সহ-সাধারণ সম্পাদক রিমা খাতুন,রাবেয়া নাছরীন রুমী,উপদেষ্টা মোঃ আল কাদরী সহ কেন্দ্রীয় ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির ও জামালপু জেলা শাখার সকল নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষীকারা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির ৬ দফা দাবি গুলো হলো (১) অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও প্রদান নিশ্চিত করণ।(২) বিদ্যালয় কতৃপক্ষের নিয়োগের তারিখ হইতে চাকুরী নিয়মিত করণ ও বেতন-ভাতা প্রদান নিশ্চিত করণ। ( ৩) শতভাগ বিদ্যালয় আধুনিক মানসম্পুর্ন প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নির্মাণ সুনিশ্চিত করণ। (৪) প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা কারিকুলাম অনতিবিলম্বে বাস্তবায়ন করণ,একটি আধুনিক থেরাপি সেন্টার নিশ্চিত করণ ও সকল শিক্ষার্থীদের মিড-ডে মিল সহ শিক্ষা উপকরণ প্রদান ( পুস্তক, খাতা,কলম,ছাতা,স্কুল ড্রেস, জুতা, ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র)। (৫) প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী ভাতা শতভাগ প্রদান সুনিশ্চিত করণ, প্রতিবন্ধী ভাতা নুন্যতম ৫,০০০/-(পাঁচ হাজার টাকা) নিশ্চিত করণ। (৬) শিক্ষা জীবন শেষে প্রত্যেকের আত্মনির্ভরশীল জীবন যাপনের ব্যাবস্থা নিশ্চিত করণ।

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
তারিখ -২২-১১-২২ইং