print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৪, নভেম্বর২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

আজ নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিক-নির্দেশনায় এবং পূর্বধলা থানার দক্ষ অফিসার ইনর্চাজ, মোঃ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে পূর্বধলা থানা-পুলিশ আজ বিকালে পূর্বধলার ধলামূলগাও উপলা গ্রাম থেকে সবুজ মিয়া এবং আলামিনের দেহ তল্লাশি করে ১০০পিস ইয়াবা উদ্ধার করে।

জানা যায় আটককৃত সবুজ মিয়া চুচুয়া গ্রামে এবং আলামিনের বাড়ি উপলা গ্রামে।

ওরা দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে দেদারসে ব্যবসা করে আসছে।

এ বিষয়ে পূর্বধালা থানা বিচক্ষণ অফিসার ছিলেন(ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, ইয়াবা ব্যবসায়ী সবুজ মিয়া এবং আলামিন দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে।

তাই আমাদের অভিভাবক নেত্রকোণা জেলার মাদক ব্যবসায়ীদের যম বিচক্ষণ,সৎ এবং দক্ষ এসপি ফয়েজ আহমেদ স্যারের কঠোর দিক-নির্দেশনায় আজ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এই দুই ইয়াবা ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
ওসি আরো জানান কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী সবুজের নামে অস্র মামলা সহ মোট ৪টি মামলা আছে পূর্বধলা থানায়।
এ ব্যাপারে দুই মাদক ব্যবসায়ী নামে মাদক আইনে মামলা রুজু হচ্ছে।

এ প্রসংঙ্গে জেলার সুযোগ্য এসপি ফয়েজ আহমেদ বলেন, মাদক শুধু একটা জীবন নয় একটা সংসার ধ্বংস করে দেয়।
আর একটা সংসার ধ্বংসের পর একটা সমাজ ধ্বংস করে পরিশেষে একটা সমাজ থেকে একটা রাস্ট্রকে কলংকিত করে দেয়।
তাই আমার প্রথম কার্যদিবসে প্রেস কনফারেন্স ব্রিফিং-এর মাধ্যমে একটা কথাই বলেছি এই নেত্রকোণায় মাদক,চাঁদাবাজী,সন্ত্রাস নির্মূল করার প্রত্যয়ে কাজ করে যাবো।
আমি সেই মোতাবেক কাজ করছি এবং সফলতাও পাচ্ছি।

তিনি আরো বলেন, প্রতিটি থানায় আমার পুলিশ দিনরাত কঠোর পরিশ্রম করে আইনশৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমি সকলের সর্বাত্মক সহযোগিতায় এই জেলায় মাদককে জিরো টলারেন্স করবো ইনশাআল্লাহ।