print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৪, নভেম্বর,২০২২

মিন্টু খন্দকার নকলা প্রতিনিধিঃ

আজ ১৪ নভেম্বর সারা বিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’।

দিবসটি উপলক্ষে,  নকলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মচারিগন অন্যান্যবারের মতো এবারও নানা কর্মসূচি হাতে  নিয়েছে। সচেতনতামূলক পোস্টার, লিফলেট বিতরণ এবং রেলি করা হযেছে।
১৪ নভেম্বর সকাল ১১ ঘটিকায় শেরপুর নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে থেকে  রেলি বের হয়ে নকলা শহরদদদ প্রদক্ষিন করে নকলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে শেষ হয়।

পরবর্তীতে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময়  সময় উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারি সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ অনেকেই।
আলোচনা সভায় ডা: গোলাম মোস্তফা বলেন, ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বর তারিখটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০৭ থেকে পৃথিবীজুড়ে দিবসটি পালন শুরু হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।