print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৯, নভেম্বর,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

আজ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ দুলাল মিয়াকে গাঁজা সহ গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ।

জানা যায়, নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিক-নির্দেশনায় ডিবির ওসি আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে এসআই তনুনন্দনের সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ২৫০ গাঁজা সহ ব্যবসায়ী দুলালকে গ্রেফতার করে।

এ বিষয়ে ডিবির দক্ষ ওসি আবুল কালাম জানান, আটপাড়ায় ২৫০ গ্রাম গাঁজা সহ দুলাল(৫০) কে গ্রেফতার করি এবং মামলা প্রক্রিয়াধীন।

এ প্রসংঙ্গে জেলার দক্ষ এবং বিচক্ষণ পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেই আমার পুলিশ দিনরাত কঠোর পরিশ্রম করে প্রতিনিয়ত মাদক উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আদালতে সোর্পদ করছে।

তিনি আরো বলেন, আমার লক্ষ নেত্রকোণা জেলায় মাদককে জিরো টলারেন্স করবো।