print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৭, নভেম্বর,২০২২

মিন্টু খন্দকার (শেরপুর)

শেরপুর জেলায় মাদক বিরোধী অভিযানে শ্রিবর্দী  জগড়ার চর উত্তর বাজার  থেকে ইয়াবা সহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শেরপুর জেলা গোয়েন্দা শাখা।

সম্প্রতি পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান  বিপিএম শেরপুর জেলাকে মাদক মুক্ত করার পরিকল্পনায় জেলা ব্যাপী বিশেষ অভিযান শুরু করেন। এরই ধারাবাহিকতায়  (০৬ নভেম্বর ) রাত ২ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা শেরপুর  এর অফিসার ইনচার্জ মুশফিকুর  এর তত্ত্বাবধানে একটি গোযেন্দা টিম নিয়ে শ্রীবর্দী  থানাধীন জগড়ারচর উত্তর বাজার  এলাকায় অভিযান চালিয়ে  ২০৫ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে।

গ্রেফতার কৃতের নাম মমিন ইসলাম(২৩),
গ্রেফতারকৃত মমিনে  বিরুদ্ধে শ্রীবর্দি থানায় একটি  মামলা রুজু করা হয়েছে বলে জানান  গোয়েন্দা কর্মকর্তা।

অভিযানে নেতৃত্ব দেয়া জেলা গোয়েন্দা শাখা শেরপুর ওসি মুশফিকুর রহমান  বলেন, একজন মাদক ব্যবসায়ী শ্রীবর্দী উপজেলায় ঝগড়ার চর উত্তর বাজারে ইয়াবা সহ অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অবৈধ মাদক উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখার টিম
মামলা নং ০৭,খ্রি: ধারা ২০১৮ শালের মাদক নিয়ন্ত্রণ আইন৩৬(১)সারণির১০(ক)/ ৪১ ধারা।