print news || Dailydeshsomoy

প্রকাশিত,০২, নভেম্বর,২০২২

মাহমুদ, ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন আবৃত্তি আবৃত্তি’র ‘সম্প্রীতির সংগ্রামে আমরা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় ডায়না চত্বরে এর আয়োজন করে সংগঠনটি।

সংগঠনটির সভাপতি নাঈমা পারভীন নীলার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল। এসময় উপস্থিত ছিলেন ইবি প্রেসক্লাবের সভাপতি আবু হুরাইরা, সংগঠনটির সাবেক সভাপতি ও ইবি সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ’র (ঐক্যমঞ্চ) সভাপতি নুরুল্লাহ মেহেদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষার্থী নওশীন পনীনী সুম্মা।

এসময় সংগঠনটির সভাপতি নাঈমা পারভীন নীলা বলেন, আবৃত্তি আবৃত্তি ধারাবাহিকভাবে যে সুস্থ সংস্কৃতি চর্চায় কাজ করে আসছে তারই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো। নতুনরাই সংগঠনের প্রাণ।নতুনদের নিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে দেশ ও জাতির কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে সুন্দর ভাবে কবিতার মাধ্যমে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করে যাবো।

উল্লেখ্য, অনুষ্ঠানটি কোরআন, বেধ ও বাইবেল পাঠের মাধ্যমে শুরু হয়। পরে সংগঠনটির সদস্যরা বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করেন এবং সংগঠনের কার্যক্রমের বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।