
প্রকাশিত,০২, নভেম্বর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিক-নির্দেশনায় ডিবির ওসি সাইদুর রহমানের তত্ত্বাবধানে এস আই তাহের উদ্দিনের চৌকস ডিবির টিম নিয়ে অভিযানে আটপাড়া উপজেলার মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন সাব্বির এবং সুজন নামের দুই মাদক ব্যবসায়ী কে ১কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ডিবির চৌকস অফিসার ইনর্চাজ(ওসি) মোঃ সাইদুর রহমান এ প্রতিবেদককে জানান গোপন সংবাদের ভিত্তিতে এসপি ফয়েজ স্যারের নিবিড় পর্যালোচনায় আমার ডিবির টিম আটপাড়া উপজেলায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী এবং ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ গ্রেফতার করে মাদক আইনে মামলা রুজু করে মান্যবর আদালতে প্রেরণ করা হয়।
এ প্রসংঙ্গে জেলার দক্ষ, বিচক্ষণ পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন
প্রত্যেক থানায় কড়া ম্যাসেজ দেওয়া আছে মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রাখার।
আমার পুলিশ তাই করছে ওরা কঠোর পরিশ্রম করে প্রতিদিন কোথাও না কোথাও মাদক সহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করছে।
তিনি আরো বলেন, সকলের সর্বাত্মক সহযোগিতায় এই জেলায় মাদক মুক্ত জেলায় পরিনত করবো।


