
-
প্রকাশিত,০২, নভেম্বর,২০২২
রবিউল হোসাইন সবুজ, লাকসাম(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে প্রকাশ্যে এক কাট শ্রমিক অপর সহকারী মিস্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার খিলা বাজার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে
এ ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন (৪০) সে নাঙ্গলকোট উপজেলার উরুকচাইল গ্রামের মৃত হাবীব উল্লাহ’র ছেলে ও খিলা বাজারের আবুল খায়ের স’মিলের গাছ কাটার শ্রমিক। ঘাতক মাইন উদ্দিন (৩২) মনোহরগঞ্জ উপজেলা খিলা উওর পাড়ার আবদুল মান্নানে’র ছেলে ও একই স’মিলের সহকারী শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা খিলা বাজারে আবুল খায়ের স’মিলে (করাত কল) কাজ করতেন মাইন উদ্দিন ও মনির হোসেন। মাঝে মধ্যে গাছ কাটা নিয়ে ঝগড়া হতো তাদের। প্রতিদিনের মত মঙ্গলবার স’মিলে (করাত কল)
কাজে আসেন তারা। ওই দিন সকালে স’মিলে গাছ কাটার সময় মিস্ত্রী মাইন উদ্দিনের পায়ে পড়ে যায় গাছ। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই দিন দুপুরে মালিকের কাছ থেকে টাকা নিয়ে দু’শ্রমিক বাজারের খবির উদ্দিনের হোটেলে ভাত খেতে যায়। খাবার টেবিলে পুনোরায় উভয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাইন উদ্দিন হোটেলের দা (বটি) নিয়ে মনিরকে কোপাতে যায়। এসময় মনির প্রান বাঁচাতে দোকান থেকে বেরিয়ে কুমিল্লা-নোয়াখালী সড়কে নেমে দৌড়ানোর চেষ্টা করে। কিন্তু মাইন উদ্দিন পিছনে দৌড়ে এসে সড়কেই মনিরকে বটি দিয়ে কোপায়। এতে মনিরের গলা কেটে গেলে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘাতক মাইন উদ্দিন পালানোর সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মনোহরগঞ্জ ও লাকসাম দুই থানার পুলিশের সদস্যরা। পুলিশ লাশ উদ্ধার করে ঘটনাস্থল থেকে ঘাতক মাইন উদ্দিন কে আটক করে লাকসাম থানায় আনা হয়েছে।
মঙ্গলবার বিকালে এ রিপোর্ট লেখা পযন্ত
২ সন্তানের জনক নিহত মনির হোসেনের স্ত্রী জরিনা আক্তার তার স্বামীর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে
লাকসাম থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন নিহতের স্বজনেরা।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুইঁয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মাইন উদ্দিনকে আটক থানায় নিয়ে আসা হয়।


