
প্রকাশিত,০১, নভেম্বর,২০২২
মিন্টু খন্দকার নকলা প্রতিনিধিঃ
জাতীয় যুব দিবস উপলক্ষে “আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূল ভিত্তি” এই শ্লোগানকে সামনে রেখে নকলায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা বুলবুল আহম্মেদ ।
উপজেলা যুব উন্নয়ন সহকারি কর্মকর্তা মাহফুজুল আহসান এর পরিচালনায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার , কৃষি সম্প্রসারন কর্মবর্তা শেখ ফজলুল হক মনি, ফরিদা ইয়াসমিন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, নকলা উপজেলায় শাখা যুবলীগের আহব্বায়ক রফিকুল ইসলাম সোহেল, উপজেলার বিভিন্ন যুব সংগঠনের সভাপতি এবং সদস্য সহ প্রশিক্ষিত যুব এবং যুব মহিলা গন উপস্থিত ছিলেন।


