
প্রকাশিত,৩১, অক্টোবর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিক-নির্দেশনায় ডিবি ওসির আবুল কালামের তত্ত্বাবধানে এস আই সঞ্জয় সরকারের ডিবির চৌকস টিম মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে কেন্দুয়া উপজেলার কুমুরউরা বাজার থেকে ১০২ পিস ইয়াবা সহ সাব্বির কে আটক করে।
জানা যায় ইয়াবা ব্যবসায়ী সাব্বির পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরেই মরণ নাশা ইয়াবার ব্যবসা চালিয়ে যাচ্ছে।
আর ধ্বংস করছে এলাকার তরুণদের।
কথায় আছে চোরের ৭দিন এবং সাধুদের একদিন।
পরিশেষে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মোঃ সাব্বির ডিবির জালে ধরাই খেল। এবং মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
এ প্রসংঙ্গে জেলার দক্ষ এবং বিচক্ষণ পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগান কে বাস্তবে রুপ নেওয়ার লক্ষ্যেই আমার পুলিশ দিনরাত কঠোর পরিশ্রম করে মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান অব্যাহত রাখছে এবং প্রতিনিয়ত বিপুল মাদক সহ গ্রেফতার হচ্ছে।
তিনি আরো বলেন আপনাদের সর্বাত্মক সহযোগিতায় নেত্রকোণা জেলায় মাদককে জিরো টলারেন্স করবো ইনশাআল্লাহ।


