
প্রকাশিত,২৮, অক্টোবর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিক-নির্দেশনায় সিধলী তদন্ত কেন্দ্র পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক সহ ব্যবহারকারী মোটরসাইকেল সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।
জানা যায়, আজ ভোর রাতে কলমাকান্দা উপজেলা এবং নেত্রকোণা জেলার শেষ সিমান্তে মোটরসাইকেল যোগে নিষিদ্ধ ভারতীয় ১৬ বোতল মদ নিয়ে আসছিল।
পুলিশে গোপন সংবাদ পেয়ে ওঁৎ পেতে খুবই সতর্কতার সহিত ১৬ বোতল নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্যবহৃত যান মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে।
এ প্রসংঙ্গে জেলার দক্ষ পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, নেত্রকোণায় মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান অব্যাহত তারই ধারাবাহিকতায় আমার পুলিশ দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং প্রতিদিন মাদক সহ মাদকের সংঙ্গে জড়িতদের গ্রেফতার করে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, সকলের সর্বাত্মক সহযোগিতায় এই জেলায় মাদককে জিরো টলারেন্স করবো ইনশাআল্লাহ


