print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭, অক্টোবর,২০২২

আশিকুর রহমান, ষ্টাফ রিপোর্টারঃ-

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রুপুসদি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত শের আলীর মেয়ে মমতাজ খান ও তার পরিবারের উপর অন্যায় অত্যাচার,অবিচার জুলুম করে যাচ্ছে একই গ্রামের হাসেম মিয়ার ছেলে মুর্সিদ মিয়া ও অহিদ মিয়া,

গত কিছু দিন আগে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শহিদা বেগম বাদি হয়ে। আজ আবারও একই অবস্থা সকাল ৬ টা সময়ে পূর্ব পরিকল্পিত ভাবে লাটি,সাবল,দা কুড়াল নিয়ে শের আলী শাহের বাড়িতে গুসল খানা, টিউব ওয়েল ও ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে এই নিয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মমতাজ বেগম বলেন এতগুলো অভিযোগ কোন বিচার পেলাম না। এমন অবস্থা যদি চলতে থাকে তাহলে অসহায় পরিবার গুলু কার কাছে যাবে? কোথায় যাবে। মমতাজ বেগম আরও বলেন, আমার দাদার সম্পত্তি নিয়ে নিরাপদে থাকতে পারতেছিনা শুধু অহিদ মিয়া ও মুর্সিদ মিয়া পরিবারের জন্য এর জন্যই কি আমার বাবা দেশ স্বাধীন করেছে!

এটাই কি স্বাধীন দেশ? তার পরেও গর্ব করে বলি আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা।আমি উপজেলা চেয়ারম্যান অফিসে,ইউএনও অফিসে, আর থানায় তো কয়েকটি অভিযোগ করতেছি আজ পর্যন্ত কোন উপকার পেলাম না। তাছাড়া নবীনগর জজ আদালতে দেওয়ানি ৫৪৮ নং মামলা করেছি কোন রায় হচ্ছে না।

আছাদনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহর আলী বলেন আমরা দেশ স্বাধীন করেছি অন্যয় অত্যাচার অবিচার, দূর্নীতি রাহাজানি গুম হত্যা থেকে শান্তিতে আমার আপনার পরিবার ভাল বাবে চলতে পারব।তবে যদি শের আলীর মেয়ে মমতাজ যেন সঠিক ও কঠিন বিচার পায় সেই আশা করি ভবিষ্যতেও করব।
ঈদন মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন জায়গা মিয়ে আমাদের মাঝে বিরোধ তবে আমি মারধর করিনি আমার ভাতিজা ও ভাতিজি গিয়ে টিনের বেড়া গুলো খুলে দিতে চাইছে আর পুরাতন টিউবওয়েল টি ধরার পরে ভেঙে গেছে।

এই নিয়ে ইউনিয়ন বীট পুলিশ অফিসার বলেন আমি পাল্টা পাল্টি অভিযোগের পরিপেক্ষিতে তাদের বাড়িতে গিয়ছিলাম আমাকে এখন পর্যন্ত আর কোন ফোন করল না।তবে তাদের জায়গা জমি নিয়ে আগেই বিরোধ আছে এবং কোর্টে মামলাও আছে তার পরেও আমি তাদের কে মিলিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি।এই নিয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় ওসি নুরে আলম অভিযোগ এর বিষয়ে জানতে চাইল তিনি বলেন এরা তদন্ত করে দেখি তার পর আইনের আওতায় আনা হবে।