print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭, অক্টোবর,২০২২

(মিন্টু খন্দকার) নকলা প্রতিনিধি ঃ

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় শেরপুর নকলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নকলা পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন ।

এসময় উপস্থিত ছিলেন- নকলা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার বুলবুল আহম্মেদ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,এবং পৌর কাউন্সির গন উপস্থিত ছিলেন।