print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৪, অক্টোবর,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধি।

গাজীপুর মহানগরের নান্দন কড্ডার মোল্লাবাড়ির স্থানীয় হালিমের বাড়ির ভাড়া করা রুমে নিহত মিনারুলের সঙ্গে মাদক ব্যবসার টাকা ভাগাভাগি ও পূর্বের একটি হত্যা মামলা তুলে নিতে চাপ দিলে হাতাহাতি ও কাথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ২০২০ সালের ৩০ ডিসেম্বর রাত আটটার দিকে আলম সহ ৪/৫ জন লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করলে মিনারুল ঘটনাস্থলে মারা যান। পরে মৃতদেহ বাড়ি থেকে একটু সামনে মাটি চাপা দিয়ে পুতে ফেলা হয়।
এ ঘটনায় মিনারুলের স্ত্রী মৌসুমী ২০২১ সালের ৯ জানুয়ারি জিএমপি’র কোনাবাড়ি থানায় নিখোঁজ হওয়ার জিডি এবং র‍্যাবের কাছে অভিযোগ করেন।
নিহত মো. মিনারুল (৪১) জামালপুরের বকশীগঞ্জ থানার পলাশতলা গ্রামের নুরু বক্তার ছেলে। তিনি স্ব পরিবারে কোনাবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রসঙ্গত, গত শনিবার (২২ অক্টোবর) রাতে গাজীপুরের টান কড্ডা খোয়ারপাড়া এলাকায় ২৭শ’ পিস ইয়াবা উদ্ধার মামলার তদন্ত করতে গিয়ে ২ বছর আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহের কঙ্কাল নান্দন কড্ডা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
জিএমপি উপ পুলিশ কমিশনার (অপরাধ) আবু তোরাব মোহাম্মদ সামছুর রহমান বলেন, গত শনিবার ২৭শ’ পিস ইয়াবা সহ ৯ টি মাদক মামলার আসামি মো. আলমকে টান কড্ডা খোয়ারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরে মাদক ব্যবসায়ীদের বিষয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সোমবার (২৪ অক্টোবর) বিকেলে গ্রেপ্তার আলমের দেওয়া তথ্য মতে, নান্দন কড্ডার মোল্লাবাড়ির পাশ থেকে মিনারুলের দেহাবশেষ উদ্ধার করা করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।