
প্রকাশিত,২২, অক্টোবর,২০২২
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর শনিবার সকালে গাজীপুর জেলা বিআরটিএর সহযোগিতায় কাপাসিয়া উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হুসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রাশেদুজ্জামান মিয়া প্রমূখ। পরে সচেতনতা সম্বলিত আসন্ন শীতের সময়ে কুয়াশায় নিরাপদে গাড়ি চালানো,নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের উঠানামায় সময় গাড়ির দরজায় দাঁড়িয়ে না থাকাসহ,নারী শিশু প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য সংরক্ষিত আসনের নিশ্চিত করা এবং গণপরিবহনে জনসাধারণের যাতায়াত নিশ্চিত করতে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের মাঝে মুদ্রিত নির্দেশিকা লিফলেট বিতরণ করা হয়।
এসএম মাসুদ


