খুলনায় আজ ভোর থেকে ২ দিন বাস ধর্মঘট শুরু, চরম ভোগান্তিতে সাধারন মানুষ ।


deshsomoy প্রকাশের সময় : ২০২২-১০-২১, ২:২২ অপরাহ্ন /
খুলনায় আজ ভোর থেকে ২ দিন বাস ধর্মঘট শুরু, চরম ভোগান্তিতে সাধারন মানুষ ।
print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১, অক্টোবর ২০২২

খুলনা প্রতিনিধি ঃ

খুলনায় আজ শুক্রবার ভোর ৬টা থেকে বাস ধর্মঘট শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ ধর্মঘট কর্মসূচী। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও মহাসড়কে নসিমন, করিমন, মাহিন্দ্রা, অতুল, ইজিবাইকসহ তিন চাকার যানবাহন চলাচলের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে বাস-মিনিবাবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। গেল ১৮ অক্টোবর রাতে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করে।।

তবে বিএনপির অভিযোগ ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্য এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

খুলনা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট কাজী এনায়েত হোসেন বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও মহাসড়কে নসিমন, করিমন, মাহিন্দ্রা, অতুল, ইজিবাইকসহ তিন চাকার যানবাহন চলাচলের প্রতিবাদে মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দুদিন পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আমাদের দাবি মানা না হলে প্রয়োজনে সময় আরও বাড়তে পারে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, বাস মালিক সমিতির সিদ্ধান্তের সঙ্গে শ্রমিক ইউনিয়ন একাত্মতা প্রকাশ করেছে। সে কারণে আমরাও কোনো গাড়ি চালাবো না।

####
বাবুল আকতার
খুলনা।