
প্রকাশিত,১৯, অক্টোবর,২০২২
ময়মনসিংহ প্রতিনিধি ঃ
ময়মনসিংহের নান্দাইলে বাজারে ককটেল ফাটিয়ে স্বর্ণ ও ফলের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে ডিবি। এর আগে গত ১০ অক্টোবর চারজনকে গ্রেপ্তার করা হয়।
(১৯ অক্টোবর) সকালে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মাছুম আহমেদ ভূঁইয়া সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
ডিবি পুলিশ জানায়, রাজধানীর দারুসসালাম থানা এলাকা থেকে হাশমত ব্যাপারী ওরফে হাশমত খাঁন ওরফে আশমত আলী খাঁন ওরফে কালাম (৪৩)
এবং শরীয়তপুরের জসিম ওরফে মুন্না (৩৯) গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানী আদাবর থানার সুনিবিড় হাউজিংয়ের একটি জুয়োলারি দোকানে অভিযান চালিয়ে ইকবাল নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার দোকান থেকে লুণ্ঠিত ১১ আনা স্বর্ণালংকার ও ৭০ ভরি রৌপ্যালংকার উদ্ধার করা হয়।
এর আগে ২৪ সেপ্টেম্বর একটি ডাকাত দল নিয়ে এসে নান্দাইল বাজারে ডাকাতি করে।গত ২৬ সেপ্টেম্বর অজ্ঞাতদের আসামি করে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেন দোকানি মো. আঞ্জু মিয়া।ডাকাতির পুরো ঘটনা বাজারে থাকা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়।
পর ডিবি পুলিশ ফুটেজ পর্যালোচনা করে এবং ১০ অক্টোবর জসিম বেপারী, শামছুদ্দিন মোল্লা, আসাদুল, শেখ সুজনকে গ্রেফতার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী রাজধানী থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।


