print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৯, অক্টোবর,২০২২

কাপাসিয়া গাজীপুর প্রতিনিধিঃ এসএম মাসুদ

গাজীপুরের কাপাসিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার মারপিটে চাচা মফিজউদ্দিন (৬০) খুন হয়েছেন। উপজেলার টোক ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

বুধবার ১৯ অক্টোবর এই ঘটনায় সরেজমিন পরিদর্শনকালে মৃত মফিজ উদ্দিনের দ্বিতীয় কন্যা মোসাম্মৎ রবিজা(২৫) জানায়,বসতবাড়ীর দুই গন্ডা জমি নিয়ে তিন বছরের বেশী সময় ধরে বিরোধে আদালতে ৪টি মামলা চলমান। একই বাড়ির আপন চাচা নবী হোসেন (৪৫), চাচাতো ভাই নূর হোসেন (৩০) চাচাত বোন মাসুদা(২৬) নাতী মকবুল হোসেন (২০) এর সাথে জমির সীমানা জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে বুধবার সকালে পূর্ব পরিকল্পিতভাবে চাচা, চাচী, ছেলে,মেয়ে, ও নাতী পক্ষের লোকজন জোরপূর্বক জমি নিবে অন্যথায় মেরে জানে ফেলবে বলে জানায়।এই ভয়ে আজ সকাল আনুমানিক ৭টায় বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মফিজ উদ্দিন কিন্ত শেষ রক্ষা পায়নি মৃত মফিজ উদ্দিন। মির্জালীর বাড়ী সংলগ্ন কানার মোর এলাকায় পূর্ব থেকেই ওতপেতে থাকা ভাই-নবী হোসেনগং রাস্তারুদ্ধ করে অতর্কিত হামলা করে এতে দেশীয় ধারালো অস্র লোহার রড ছুরিকাঘাতে ছেলে মাসুদসহ গুরুতর আহত হন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় ছেলে মাসুদ বাবা মফিজ উদ্দিনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বাবা মফিজ উদ্দিন। পরে এলাকাবাসী থানা পুলিশ কে জানায়, উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে টোক ফাঁড়ি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ-বিষয়ে থানার অফিসার ইনচার্জ এ এফএম নাসিম গণমাধ্যম জবাবদিহি কে জানায়,ঘটনাস্থল পরিদর্শন করি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে, ময়নাতদন্তের রিপোর্টের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে প্রেরন করি। এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাইনি পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএম মাসুদ