
প্রকাশিত,১৯, অক্টোবর,২০২২
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধিঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও “শেখ রাসেল দিবস” উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বই ও এতিম পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ করেন জামালপুর জেলা যুবলীগ।
মঙ্গলবার ১৭ অক্টোবর দুপুরে সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই এবং সরকারি শিশু পরিবার ও অপরাজয় বাংলাদেশের শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর জেলা যুবলীগ।
এতিম ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণের পূর্বে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেল সহ তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিলের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বই ও খাদ্য বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ,সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ আকন্দ প্রমুখ। এসময় জেলা যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসান আহাম্মেদ সুজন জামালপুর জেলা প্রতিনিধি।
তারিখ-১৯-১০-২২ইং


