print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৭ অক্টোবর, ২০২২

খুলনা জেলা প্রতিনি ঃ

খুলনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ হারুনুর রশিদ চেয়ারম্যান নির্বাচিত (৫৩৬ ভোট) ।
তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়া মীলীগের বিদ্রোহী প্রার্থী এস এম মোর্তজা রশিদী দারা (৪০৩ ভোট) ।

খুলনা জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন সকাল ৯টা থেকে শুরু শুরু হয়। খুলনা এ নির্বাচনে জেলা ও মহানগরে ১০ টি কেন্দ্রে দুপুর ২ টা পর্যন্ত এ ভোট গ্রহন চলে ।

ইভিএম পদ্ধতিতে ৯৭৮ জন ভোটারের মধ্যে ৯৭৭ জন তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। চেয়ারম্যান পদে ৩ জন , সংরক্ষিত আসনের ৩ টি পদে ১৩ জন সাধারণ ৯টি ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। ১০ জন প্রিজাইডিং অফিসার, ২০ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৪০ জন পোলিং অফিসার নির্বাচনী কার্ক্রম পরিচালনা করেন।

নির্বাচনী সুষ্ঠ ভাবে সম্পূর্ন করতে পপ্রতিটি কেন্দ্রে ১০ জন পুলিশ ও ৬ জন আনসার সদস্য তাদের দায়িত্ব পালন করেন। এছাড়া র‌্যাব সদস্যরা প্রতিটি কেন্দ্রই টহল কার্যক্রমে নিয়োজিত ছিলেনন । এ ছাড়া জেলায় ৪ জন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন।
এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা ককেরন আওয়ামীলীগ মনোনীত জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, বিদ্রোহী প্রার্থী হিসাবে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস.এম.মোর্তজা রশীদী দ্বারা ও আওয়ামীলীগ থেকে বহিস্কৃত নেতা বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম। বিরতিহীন ভাবে দুপুর ২ টা পর্যন্ত এ ভোট গ্রহন চলে । বিকাল ৪ টায় খুলনা জেলা পরিষদ নির্বাচেনর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালকদার এ ফলাফল ঘোষনা করেন।
######
বাবুল আকতার
খুলনা।
১৭/১০/২০২২