print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৬, অক্টোবর,২০২২

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।

ঐতিহ্যবাহী সরিষাবাড়ির নবাবী দই-মিষ্টির জামালপুর শাখার শো-রুমের ফিতা কেটে ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।

১৬ অক্টোবর রবিবার সকালে শহরের সকাল বাজারে নীরব প্লাজায় চল্লিশ প্রকারের ভিন্ন ভিন্ন স্বাদের, বাহারি আইটেমের দই-মিষ্টি নিয়ে নবাবী দই-মিষ্টি জামালপুর শাখার শো-রুমের উদ্বোধন করা হয়।

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নবাবী দই-মিষ্টি জামালপুর শাখার শো-রুমের শুভ উদ্বোধন করেন

এসময় নবাবী দই-মিষ্টি জামালপুর শাখার প্রােপাইটার মোঃ আনোয়ারুল কাদের তালুকদার তুহিন।
এছাড়াও আবু তালুকদার, জাহিদুল রহমান উজ্জ্বল, সাবেক ছাত্রলীগ নেতা আনিছুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নবাবী দই-মিষ্টি জামালপুর শাখার প্রােপাইটার মোঃ আনোয়ারুল কাদের তালুকদার তুহিন বলেন, নবাবী দই-মিষ্টি পূর্ণ ননীযুক্ত, আমরা কখনোই দুধ থেকে কোন ক্রীম বের করিনা। এই দই মিষ্টি তৈরি করতে আমার কোন প্রকার ক্যামিকেল ব্যবহার করিনা। তিনি আরো বলেন সম্পূর্ণ ননীযুক্ত গরুর খাঁটি দুধ থেকে গুণগত মান সঠিক রেখে ভিন্ন ভিন্ন স্বাদের দই ও মিষ্টি আমরা তৈরি করে থাকি। আমাদের এই দই-মিষ্টি জামালপুরের মানুষ খেয়ে খুব তৃপ্তি পাবে বলে আমি আশা করি।

নবাবী দই-মিষ্টি শো-রুম উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এবং নবাবী দই-মিষ্টি শো-রুমের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বড় মসজিদের পেস ইমাম মুফতি আব্দুল্লাহ। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
তারিখ-১৬-১০-২২ইং