print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৬, অক্টোবর,২০২২

বেড়া-প্রতিনিধিঃ

সোমবার ১৭ অক্টোবর,ঘোষিত তফসিল অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচন ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।পাবনা জেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী (হাতি মার্কা প্রতীক) নিয়ে ৬নং ওর্য়াড বেড়া উপজেলা সাধারণ সদস্য পদপ্রার্থী।উপজেলা যুবলীগ নেতা মোঃ মাসুদ রানা ময়ছার তফসিল ঘোষণার পর থেকে কর্মী সর্মথকদের সাথে নিয়ে দিন রাত ছুটে চলছেন ভোটারদের দ্বারে দ্বারে।প্রচার প্রচারণা ও ব্যাপক ভাবে গনসংযোগ করে বেড়াচ্ছেন তিনি।প্রচারণা শেষ মুহূর্তে ১৬ অক্টোবর রবিবার এলাকায় দুটি হাতে নিয়ে এসে প্রচার প্রচারনা করেন।

এসময় হাতি দেখতে ব্যাপক উৎসুক জনতা ভিড় করেন।এ ব্যাপারে মাসুদ রানা ময়ছার এর নিকট জানতে চাইলে তিনি জানান,আমি আমার নির্বাচনী এলাকার মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছি।আমার নির্বাচনী এলাকাকে মাদক,সন্ত্রাস মুক্ত করা সহ,রাস্তা ঘাট মসজিদ,মন্দির স্কুল কলেজের উন্নয়ন এর মধ্যে দিয়ে মডেল বেড়া উপজেলা আমার লক্ষ্য।উপজেলা ও পৌরসভা সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,কাউন্সিলর, মেম্বর,মহিলা মেম্বর ভাই-বোনদের দোয়া এবং সমর্থন প্রত্যাশী।আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাস যে,সকলেই আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবে।

তিনি আরো বলেন,আমি নির্বাচিত হলে সাঁথিয়া-বেড়ার গণমানুষের নেতা জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড.শামসুল হক টুকু এমপি মহাদয়ের হাত কে শক্তিশালী করে।আসন্ন সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ কে আরো গতিশীল করার লক্ষে কাজ করে যাবো।আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি,বেড়া উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে যারা আমার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।আমার নির্বাচনী প্রতীক হাতি।আমি আমার এলাকার সকল মানুষকে আনন্দ দেওয়ার জন্য,দুটি হাতে নিয়ে এসেছে।কেননা হাতি মানুষ সচরাচর দেখতে পারেনা।এখন তারা দেখছে আনন্দ উপভোগ করছে।সব বয়সী মানুষের হাতে দেখতে ভিড় করছে।

পাবনা জেলা পরিষদ নির্বাচনে ০৬ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী হিসেবে,আমি আমার নির্বাচনী প্রতিক হাতি মার্কায়-বেড়া উপজেলা,পৌরসভা ও বেড়া উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেয়র,ভাইস-চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান,কাউন্সিলর,মহিলা কাউন্সিলর,মেম্বার ও মহিলা মেম্বার ভাই-বোনদের দোয়া,সমর্থন ও রায়প্রত্যাশি।

হৃদয় হোসাইন
পাবনা