print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৯, অক্টোবর,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিক-নির্দেশনায় ডিবির অফিসার ইনর্চাজ আবুল কালামের তত্ত্বাবধানে এসআই আব্দুল ওয়াহাবের ডিবির চৌকস টিম নিয়ে আজ ভোর রাতে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ৩কেজি গাঁজা সহ গ্রেফতার-১

জানা যায়, কলমাকান্দা উপজেলার মাদক ব্যবসায়ী মোঃ আবুল কালামকে ৩কেজি গাঁজা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

এ প্রসংঙ্গে জেলার দক্ষ এবং বিচক্ষণ পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, জেলার পুলিশ,ডিবি পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ সর্বদাই মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান চালিয়ে আসছে এবং প্রতিনিয়ত মদ,গাঁজা,ইয়াবা এবং ফেনসিডিল উদ্ধার করা হচ্ছে।
সুযোগ্য পুলিশ সুপার আরো বলেন, আমি নেত্রকোণা জেলায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি ও এই অভিযান অব্যাহত থাকবে।