print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৮, অক্টোবর,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

আজ সন্ধ্যায় নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিক-নির্দেশনায় মোহনগঞ্জ থানা-পুলিশ ১০০ পিস ইয়াবা মোঃ ফয়সাল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

জানা যায়, দীর্ঘদিন ধরেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে ফয়সাল দেদারছে ইয়াবার ব্যবসা করে আসছে।
তারই ধারাবাহিকতায় আজ মোহনগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ পৌরসভার কাজিহাটি এলাকা থেকে ১০০পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মোঃ ফয়সালকে গ্রেফতার করা হয়।

এ প্রসংঙ্গে জেলার দক্ষ এবং বিচক্ষণ সৎ পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, নেত্রকোণায় প্রতিটি থানায় আমি ম্যাসেজ দিয়ে রেখেছি যেন প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান অব্যাহত রাখে।

তারই প্রেক্ষিতে আমার দক্ষ পুলিশ কর্মকর্তা/সদস্যরা প্রতিদিন নিরলস প্রচেষ্টায় মাদকের পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নেত্রকোণা জেলায় মাদককে জিরো টলারেন্স রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এবং তার সুফলেও পাচ্ছি।
আমার অঙ্গিকার আমি এই জেলায় সকলের সর্বাত্মক সহযোগিতায় মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ।