
প্রকাশিত,০৮, অক্টোবর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
নেত্রকোণা জেলার কলমাকান্দা এবং দূর্গাপুর উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা, ৩৩ বোতল ফেনসিডিল এবং ৮ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ ও ৩টি মোটরসাইকেল জব্দ এবং মাদকের সংঙ্গে জড়িত ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিক-নির্দেশনায়”কলমাকান্দা উপজেলায় ডিবির এসআই তাহের উদ্দিনের ডিবি টিম নিয়ে মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের বসর ঘরে তল্লাশীকালে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী নজরুল দ্রুত পালিয়ে যায়।
অন্যদিকে দূর্গাপুর থানা-পুলিশ ভারতীয় মদ এবং ফেনসিডিল,৩টি মোটরসাইকেল সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এ প্রসংঙ্গে জেলার দক্ষ পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন,নেত্রকোণার কলমাকান্দা উপজেলা এবং দূর্গাপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে গাঁজা,মদ,ফেনসিডিল, ৩টি মোটরসাইকেল সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং মাদকের সংঙ্গে জড়িতদের মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
দক্ষ এবং বিচক্ষণ পুলিশ সুপার ফয়েজ আহমেদ আরো বলেন, নেত্রকোণা জেলায় মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান অব্যাহত থাকবে এবং সকলের সর্বাত্মক সহযোগিতায় এই জেলাকে মাদকমুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর।


