
প্রকাশিত,০৬ অক্টোবর ২০২২
খুলনা প্রতিনিধি ঃ
খুলনায় পলাশ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর চানমারি খ্রিস্টান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময়
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, দুপুর ১টায় চানমারি খ্রিস্টানপাড়া বালুর মাঠের সামনে পলাশ ও তার বন্ধু সৌরভ চা পান করছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাদের কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা ।
পরে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় পলাশ মারা যান। সৌরভ অহতবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
নিহত পলাশ লবণচরা ২ নম্বর গলি ভুতের আড্ডা এলাকার বাসিন্দা শিপনের ছেলে। #####
বাবুল আকতার
খুলনা।


