print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, অক্টোবর,২০২২

এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সহকারি পুলিশ সুপার আলী ফরিদ আহম্মেদ, ধর্মপাশা সার্কেলের নির্দেশনায় মোহাম্মদ মিজানুর রহমান, অফিসার ইন চার্জ, ধর্মপাশা থানার নেতৃত্বে পুলিশের একটি দল গাঁজাসহ তাদের গ্রেপ্তার করেছে।

পুলিশের পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্মপাশা থানার ওসি জানান, সোমবার সকাল ৬ঃ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার ১নং ধর্মপাশা সদর ইউনিয়নস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন কংশ নদীর তীরে লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়।
অভিযানে ৪০কেজি গাঁজা জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী তুহিন মিয়া(২৮) ও ফাতেমা আক্তার (২৫) কে গ্রেপ্তার করা হয়।

তুহিন মিয়া ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানার ধজনগর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে।
মোছাঃ ফাতেমা আক্তার ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানার বিষ্ণাউড়ী গ্রামের মোঃ বাছির মিয়ার স্ত্রী।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।