print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩০, সেপ্টেম্বর,২০২২

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।

জামালপুর পৌরসভার দ্বি-বার্ষিক পৌর কর্মচারী সংসদের নব-নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ – আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর দুপুরে মির্জা আজম অডিটরিয়ামে পৌর কর্মচারী সংসদ নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এ শপথ গ্রহণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত ও নব-নির্বাচিত সদস্যবৃন্দের শপথ বাক্য পাঠ করান জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু। পরে প্রধান অতিথি সহ আমন্ত্রিত সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করেন নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ

দ্বি-বার্ষিক পৌর কর্মচারী সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম রাজনের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশল সুব্রত তরফদার, কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল, হাসানুজ্জামান খাঁন রুনু, বিজু আহাম্মেদ, রাজিব সিংহ সাহা, আলী আজাদ মুল্লা, লাভলু,সংরক্ষিত আসনের কাউন্সিলর নাসরিন আক্তার প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর পৌর কর্মচারী সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম মঞ্জু, সহ-সভাপতি আয়নাল হক কালাচাঁন, সহ-সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
তারিখ-৩০-০৯-২২ইং