print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯, সেপ্টেম্বর,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

আসন্ন হিন্দু সম্প্রদায়ের বড় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা তারই লক্ষ্যে নেত্রকোণা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ নিরাপত্তার চাদরে ঢেকে রাখার জন্যই আরো ৬৫টি সিসিটিভি বিভিন্ন পয়েন্টে স্থাপন করেছেন।

এ ছাড়াও শহরে অপরাধ মূলক কর্মকাণ্ডও এই সিসিটিভি ক্যামেরার আওতাধীন থাকবে।

নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, নেত্রকোণা শহর জুড়ে সিসিটিভি রয়েছে কিন্তু আরো নিবিড় পর্যালোচনা করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ৬৫টি সিসিটিভি স্থাপন করা হয়েছে।
তিনি আরো বলেন, আসছে ১ অক্টোবর হিন্দু ধর্মালম্বীদের বড় আয়োজন দুর্গাপূজা উৎসব অনুষ্ঠান হতে যাচ্ছে।
তাই কোন অপ্রিয়কর ঘটনা যেন না ঘটে সেদিক থেকে খেয়াল রেখে নিবিড় পর্যালোচনা করে নতুন করে আরো ৬৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

দক্ষ পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, নতুন করে আরো ৬৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করায় শহরে ইভটিজিং, ছিনতাই উপক্রম কমে যাবে আসা করি।
তিনি আরো বলেন, পুলিশের বিশেষ একটা টিম সিসিটিভির কার্যক্রম পরিচালনায় থাকবে ঘটনার সংঙ্গে সংঙ্গে যেন দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে পারে।
নতুন করে সিসিটিভি স্থাপন করায় শহরের বিভিন্ন মহল থেকে নেত্রকোণা জেলা পুলিশকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।