print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭, সেপ্টেম্বর,২০২২

আশিকুর রহমান (ষ্টাফ রিপোর্টার)ঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সদর অডিটোরিয়াম মীনা দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ইউএনও একি মিত্র চাকমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম সাবেক যুগ্মসচিব ও উপজেলা চেয়ারম্যান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস জলি আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান, সাইদুল ইসলাম ভূইয়া বকুল ভাইস চেয়ারম্যান ও জনাব মো.তফাজ্জল হোসেন মেয়র মাইন উদ্দিন স্যার,অহিদ সার,আশ্রাফ স্যার ও আল আমিন প্রমুখ। উক্ত দিবসে বক্তারা শিশুদের মানসিক বিকাশে মীনা দিবসের গুরুত্ব তুলে ধরেন।