
প্রকাশিত,২৪, সেপ্টেম্বর,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাছার ছয়দানা মালেকেরবাড়ীর পূর্ব পাশে দিঘিরপাড় ঈদগাঁ মাঠের গলিতে একদল ডাকাত দেশীয় অস্ত্র সহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশ জানায়, গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানার এসআই উত্তম কুমার সুত্রধর এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামি মো. তুহিন (২২), মো. রাসেল মাহমুদ (২৬), মো. মমিন মিয়া (১৯), মো. ইসরাফিল হোসেন (২২), মো. আরমান মিয়া(২০), মো. তোফায়েল আহম্মেদ(১৮), মো. মোক্তাদুল ইসলাম(১৮) গ্রেফতার করে। পরে তাদের তল্লাশি করে সঙ্গে থাকা ১টি লোহার তৈরী কাটার, ৩টি চাকু, ১টি স্টিলের চাপাতি সহ ২টি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
এছাড়া জিএমপি পুলিশের গোয়েন্দা বিভাগ সহ বিভিন্ন থানার অভিযানে ৭০৩ পিস ইয়াবা সহ ১১ জনকে গ্রেফতার করা হয়।
জিএমপি পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন মাদক বিরোধী অভিযান ও অন্যান্য অভিযান অব্যহত থাকবে।


