
প্রকাশিত,,২৩, সেপ্টেম্বর,২০২২
আশিকুর রহমানঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার গতকাল বিকাল ৫ টা সময়ে হতে রাত ৮ টা সময়ে পর্যন্ত উপজেলা তাজুল ইসলাম অডিটোরিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষে সমাবেশ করেন সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তা, সুশীল সমাজ, বীর মুক্তিযাদ্ধা,ইমাম, পুরোহিত , সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের জনগণকে নিয়ে উপজেলায় পালিত হলো সামাজিক সম্প্রীতি সমাবেশ।
প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব ডক্টর ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অবঃ) এমপি ও সভাপতি, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহগীর আলম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ,ব্রাহ্মণবাড়িয়া , জনাব আনিসুর রহমান,
পুলিশ সুপার , ব্রাহ্মণবাড়িয়া ।আরো উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম ,
ভাইস- চেয়ারম্যানবৃন্দ, মেয়র, বাঞ্ছারামপুর পৌরসভা,সুধিজন, নেত্রী বৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগন, সাংবাদিকবৃন্দ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ,
ও উপজেলার কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ ।
সভাপতিত্ব করেন জনাব একি মিত্র চাকমা, উপজেলা নির্বাহী অফিসার, বাঞ্ছারামপুর । অনুষ্ঠানটি
সঞ্চালনা করেন জনাব আতিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) , বাঞ্ছারামপুর ।অনুষ্ঠান শেষে শারদীয় দূ্র্গাপূজা উপলক্ষে উপজেলার ৪২ টি পূজামন্ডপের জন্য অনুদান প্রদান করেন বাঞ্ছারামপুর উপজেলার মাটি ও মানুষের নেতা জনাব ডক্টর ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অবঃ) এমপি ও সভাপতি, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মহোদয় ।