print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, সেপ্টেম্বর,২০২২

শেরপুর নকলা প্রতিনিধিঃ

জুয়া খেলার অভিযোগে শেরপুর জেলার নকলা উপজেলায় ৬ জনকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। শেরপুর জেলার নকলা উপজেলায় পুলিশের একটি দল ১৭ সেপ্টেম্বর শুক্রবার রেহার চর অষ্টধর গ্রামে কাশেম আলির বাড়ির উঠানে থেকে রাত ২.৩০ মিনিটের সময় জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে নকলা থানা পুলিশ।

গ্রেফতার ৬ জন হলেন, খোকন মিয়া (৪০) পিতা মৃত মোসলেম মুন্সি।
রিপন মিয়া(২৮) পিতা- নুরইসলাম। সায়েদুল ইসলাম (৩৪) পিতা-কামাল ফকির, লিটন (২৫) পিতা নুর ইসলাম, গ্রাম- রেহাই অষ্টধর। মোকসেদ আলি (৪২) পিতা মৃত কেরামত আলী। রব্বানী (৩৭), পিতা মৃত কাজিম উদ্দিন, গ্রাম চরবসন্তি মাইজ পাড়া।

অপর দিকে ১৭ সেপ্টেম্বর রাত ১.৩৫ মিনিটের সময় নকলা পৌরসভায় গড়েরগাও মোড়ের কাছে পল্লিবিদ্যুতের সামনে চিৎকার চেঁচামেচি করায় রাস্তায় জনসাধারণের বিরক্তির কারন হওয়ায় আসামি গনকে ৩৪ ধারায় গ্রেফতার করে আদালতে প্রেরন করে নকলা থানা পুলিশ।

গ্রেফতার ৫ জন হলেন- আক্রাম আলি ২৭ পিতা চানমিয়া,
মর্তুজ আলি(৫৫)
মোজাফফর আলি,গ্রাম বারইকান্দি
জামাল উদ্দিন (৫০) পিতা জসিম উদ্দিন, কদম আলি(৪৮) পিতা মৃত রহমত আলি।
গ্রাম দক্ষিণ নকলা
আঃ জলিল(৪৫) পিতা ইউনুস আলি
গ্রাম গজারিয়া মুন্সির বাজার।