print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, সেপ্টেম্বর,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

আসছে ১৭ই অক্টোবর/২২ইং সারা দেশের ন্যায় নেত্রকোণা জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন হতে যাচ্ছে।
তারই লক্ষ্যে নেত্রকোণা জেলার সাবেক উলামা-লীগের সভাপতি এবং বর্তমান জেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মোঃ আতিকুর রহমান জনি পূর্বধলা উপজেলা সদস্য হয়ে জেলা পরিষদের নির্বাচনে জয়ের জন্য ইতিমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে প্রত্যক্ষ ভাবে জানা যায়,আতিকুর রহমান জনি পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের সাবেক সফল ইউপি চেয়ারম্যান মরহুম জগলুল হকের ছেলে এবং একই ইউনিয়নের তারই সহোদর ভাই রনি বর্তমান চেয়ারম্যান।
এলাকাবাসী এবং ভোটারদের সংঙ্গে আলাপকালে জানা যায়, আতিকুর রহমান জনি খুবই ভাল ছেলে এবং ক্লিন-ইমেজের ব্যক্তি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার জানান,আমরা টাকার কাছে নিজের আমানত একটা ভোট কখনো বিক্রি করবো না।

আরো বলেন কিছু অহংকারী প্রার্থী বলে বেরাচ্ছেন টাকা দিয়ে নাকি ভোট কিনে নিবে আমরা যারা ইউপি সদস্য অনেকের সংঙ্গে যোগাযোগ করেছি যেন ভাল একজন ব্যক্তি জেলা পরিষদের সদস্য হয়ে পূর্বধলা উপজেলার উন্নয়ন করেন তাকেই আমরা নির্বাচিত করবো।

অন্যদিকে জেলা পরিষদের সদস্য পদে লড়াই করা স্বেচ্ছাসেবক লীগের নেতা আতিকুর রহমান জনি প্রতিনিয়ত মাঠে কাজ করে যাচ্ছেন এবং জনির সংঙ্গে কথা বললে তিনি জানান,আমি বিভিন্ন ইউনিয়নে যাচ্ছি সম্মানিত চেয়ারম্যান/মেম্বার গণ আমাকে আশ্বস্ত করছেন।
জনি বলেন, আমি সেবকের ঘরে জন্ম তাই সেবা করার প্রত্যয়ে আসন্ন জেলা পরিষদের সদস্য পদে নির্বাচনে বিজয়ীর লক্ষ্য নিয়েই মাঠে কাজ করে যাচ্ছি।
পরিশেষে আতিকুর রহমান জনি সকলের সর্বাত্মক সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করেন।