print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩, সেপ্টেম্বর,২০২২

সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ

যশোরের বেনাপোলের রঘুনাথ পুর সীমান্তে অজ্ঞাত(৪০)নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গবার(৯সেপ্টেম্বর)ভোরে সীমান্তে মাঠে এলাকার লোকজন লাশটি পড়ে থাকতে দেখে বিজিবি ও পুলিশকে খবর দেয়।

উপস্থিত স্থানীয়রা জানায়,ভোরে দিকে মাঠে মাছ ধরতে এসে লাশটি পড়ে থাকতে দেখে। লাশের শরিলে আঘাতের চিহ্ন অবস্থায় পড়ে আছে।

লাশটির পরিচয় জানা যায় নাই।
কে বা কারা রাতে তাকে নৃশংস ভাবে পিটায়ে হত্যা করেছে।
লাশের পায়ে গামছা বেঁধে টেনে এখানে রেখে গেছে বলে ধারনা করে।বিজিবি, বেনাপোল পোর্টথানা, ডিবি ও সিআইডি পুলিশের পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সহকারি পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে লাশটির শরিলে আঘাতের চিহ্ন আছে।লাশটির পরিচয় এখন পাওয়া যায়নি।কি জন্য হত্যা করা হয়েছে কিছু বলা যাচ্ছে না তবে লাশ ময়না তদন্ত জন্য যশোর মর্গে পাঠানো হবে।এ বিষয়ে তদন্ত পরিক্রিয়াধীন চলছে।পরিচয় সহ কি জন্য হত্যা করা হলো ঘটনা তদন্ত করে দেখা হবে।

প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল। যশোর

১৩/৯/২২