
প্রকাশিত,১২, সেপ্টেম্বর,২০২২
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ওয়ারেন্ট ভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটকৃত আসামী হলো, বেনাপোল পোটথানাধীন শাখারীপোতা গ্রামের নুর উদ্দিনের ছেলে বাইজিদ (৩১)।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নিজ বসত বাড়ি থেকে গাজা সহ আটক করা হয়।
বেনাপোল পোটথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান,
বেনাপোল পোটথানাধীন শাখারীপোতা গ্রামস্থ আসামীর নিজ ঘরের বসত বাড়ি থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে অত্র থানায় একটি মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা দিয়ে কোর্টএ প্রেরণ করা হবে।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
১২/৯/২২


