
প্রকাশিত,১২, সেপ্টেম্বর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
নেত্রকোণা জেলার পুলিশ সুপার ফয়েজ আহমেদ-এর দিক-নির্দেশনায় দূর্গাপুর থানা-পুলিশ নিষিদ্ধ ভারতীয় ২৬ বোতল মদ সহ গ্রেফতার করে মাদক কারবারি ৪ জনকে।
জানা যায় এই চক্রটি দীর্ঘ দিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে বর্ডার এলাকা থেকে নিষিদ্ধ ভারতীয় মদ আনা-নেওয়া করতো।
আজ (১২, সেপ্টেম্বর) ভোর বেলায় দূর্গাপুর থানা-পুলিশের চৌকস টিম এসপি ফয়েজ আহমেদ এর দিক-নির্দেশনায় ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদক আইনে মামলা রুজু করে মহামান্য আদালতে সোর্পদ করা হয়।
এ প্রসংঙ্গে জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন,নেত্রকোণায় মাদকের বিশাল চক্র আছে বলে ধারণা করছি আমি যোগদানের পরে থেকে মাদকের অভিযানে প্রতিদিন ইয়াবা,মাদক সহ গ্রেফতার করা হচ্ছে। এর মূলহোতারা কে তা আমি সকলের সহযোগিতায় বের করবো এবং নেত্রকোণা জেলাকে মাদকমুক্ত করবো।


