
, প্রকাশিত,১২, সেপ্টেম্বর,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানার আরিচপুর, বউ বাজার ও আব্বাস উদ্দিন মার্কেটে শনিবার (১০ সেপ্টেম্বরের)গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
মোঃ ওয়াসিম (৩৬), মোঃ বিপ্লব (২৭), মোঃ রফিকুল ইসলাম (৫০), মোঃ মিজানুর রহমান (২৯), মোঃ সাদিকুল ইসলাম (৩৫), মোঃ শাহাবুদ্দিন (২৮), মোঃ নাঈমুল হক (২০), হাবিব (২০) ও মোঃ কামরুল হাসান (৪২)কে বিভিন্ন মডেলের মোট ২৬০ টি মোবাইল ফোন ও নগদ ৩২৪৫০ টাকা সহ গ্রেফতার করা হয়।
এসময় জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীরা জানান দীর্ঘদিন যাবৎ মহাসড়কে এবং বিভিন্ন গলির রাস্তায় ছিনতাইকৃত মোবাইল ও চোরদের নিকট হতে চোরাই মোবাইল নামমাত্র মূল্যে ক্রয় করে উচ্চ মূল্যে তা বিক্রয় করে আসছে।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


