print news || Dailydeshsomoy

প্রকাশিত,১১, সেপ্টেম্বর,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর সদর থানা পুলিশ নগরীর পশ্চিম বিলাশপুরে শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে অভিযান পরিচালনা করে মোঃ রিফাত (২৬), মোঃ আরিফ (২৮) ও আহম্মেদ তাহামিদ হাসনাইন পুলক (৪৯) কে ১টি লোহার তৈরি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি সহ ম্যাগাজিন উদ্ধার করে। এছাড়া মেট্রোপলিটনের বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযানে দুইশত ২০ পিস ইয়াবা ও আড়াই কেজি গাঁজা উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আরোও ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন নিয়মিত মাদক বিরোধী অভিযান ও অন্যান্য অভিযান অব্যহত থাকবে।