print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০, সেপ্টেম্বর,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

আজ নেত্রকোণা জেলার সীমান্ত এলাকার থানাধীন কলমাকান্দা উপজেলার ইয়াবা ব্যবসায়ী মোঃ শাহিদ(৩২) কে ১৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে নেত্রকোণা জেলা ডিবি পুলিশ।

জানা যায়, কলমাকান্দা উপজেলার ইয়াবা ব্যবসায়ী মোঃ শাহিদ দীর্ঘদিন ধরেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে রমরমা ইয়াবার ব্যবসা চালিয়ে আসছে।
তারই লক্ষ্যে জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ-এর কড়া নির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থা(ডিবি) শাহিদের প্রতি দীর্ঘ দিন নজরে রেখে আজ
ডিবি অফিসার ইনর্চাজ সায়েদুর রহমানের তত্ত্বাবধানে এস আই তাহের উদ্দিন খান ডিবির চৌকস টিম নিয়ে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী মোঃ শাহিদ কে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।

এ ব্যাপারে ডিবির অফিসার ইনর্চাজ মোঃ সায়েদুর রহমান বলেন এসপি স্যারের দিক-নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং স্যারের আইনি পরামর্শ ক্রমেই আমরা আজ ১৫০ পিস ইয়াবা সহ শাহিদ নামে একজন কে গ্রেফতার করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
এ প্রসংঙ্গে নেত্রকোণা জেলার পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান,আমি যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান অব্যাহত রেখেছি এবং সকলের সহযোগিতায় নেত্রকোণা জেলায় মাদক মুক্ত করবো।
তিনি আরো জানান পুলিশ হেডকোয়ার্টাস থেকে নির্দেশনা আছে সারা দেশেই আর এই স্লোগানকে “চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” সামনে রেখেই আমাদের অভিযান অব্যাহত থাকবে।