print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৯, সেপ্টেম্বর,২০২২

আশরাফুল আলম মামুন বিশেষ প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার
চরআলগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এক গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ওই গ্রামের শফিক মিয়ার ছেলে ধর্ষক মো. ইব্রাহিমকে আসামি করে মামলা দায়ের করেছেন গৃহবধূর নানা, আসমত আলী, তবে ধর্ষক ইব্রাহিম এখনো গ্রেফতার হয়নি।

জানা যায়, ওই নারী তার নানার বাড়িতে বেড়াতে এসে গত বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হতেই বখাটে ইব্রাহিম ও তার সহযোগিরা ওই গৃহবধূকে অপহরণ করে ইব্রাহিমের বাড়িতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
বিষয়টি জানাজানি হলে বখাটে ইব্রাহিমের পরিবারের লোকজন ধর্ষিতাকে মারধর করে ও তার নানাকে থানায় মামলা না করার হুমকি দেয়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চরআলগী নয়াপাড়া গ্রামের নির্যাতিতা ওই গৃহবধূ বাবা-মা হারা এতিম। তিনি নয়াপাড়া গ্রামে নানা, আসমত আলীর বাড়িতে বসবাস করতেন।

এই নারী যখন স্কুলে পড়তেন, তখন থেকেই স্কুলে যাওয়া আসার পথে প্রতিবেশি শফিক মিয়ার বখাটে ছেলে ইব্রাহিম নানাভাবে উত্ত্যক্তের পাশাপাশি কুপ্রস্তাব দিতেন। উপায়ান্তর না পেয়ে নির্যাতিতার নানা পড়াশোনা শেষ হওয়ার আগেই তার নাতনিকে গফরগাঁও পৌরশহরের ৬ নং ওয়ার্ড ষোলহাসিয়া এলাকায় বিয়ে দিয়ে দেন। কিন্তু বিয়ের পরেও বখাটে ওই গৃহবধূর স্বামীর বাড়ির আশেপাশে গিয়ে তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করতেন। এ নিয়ে ওই গৃহবধূর সংসারে অশান্তি তৈরি হয়।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত।