
প্রকাশিত,০৯, সেপ্টেম্বর,২০২২
পাবনা জেলা প্রতিনিধি ঃ
আমি মোঃ শফিউল আলম দীর্ঘদিন যাবৎ ৪৪নং চরদূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি।কিন্তু ৬-০৯-২০২২ তারিখ দুপুরে উপজেলা সহকারি শিক্ষা অফিসারের সাথে কথা বলে,আমি উপজেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করি।
তখন ও বিদ্যালয় চলমান ছিল।পরর্বতীতে দুইজন সাংবাদিক বিদ্যালয়ে এসে পরিত্যক্ত গেটে তালা সহ জাতীয় পতাকা পড়ে থাকতে দেখে যার সাথে আমি মোটেও সম্পৃক্ত নয়।যেহেতু দপ্তরীর অবহেলায় এমনটা হয়েছে সেহেতু তাকে শোকচ করেছি। সেই সাথে আমি এই উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানাই।
মোঃ শফিউল আলম
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
৪৪নং চরদুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
বেড়া,পাবনা।


