print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৮, সেপ্টেম্বর,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরের পূবাইল মেঘডুবি সাবরিনা পার্কের রাস্তা দিয়ে মোঃ আল-আমিন(২২) যাচ্ছিলেন। এসময় গতিরোধ করে ৩ ছিনতাইকারী তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও ১৫০০ টাকা লুটে নেয়।

পরে ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় মোঃ আল-আমিন পুলিশকে অবহিত করে। তাৎক্ষণিক এস আই রেজাউল করিমের নেতৃত্বে টহলটিম অভিযান পরিচালনা করে মোঃ রাকিবুল ইসলাম (২০), মোঃ ইসরাফিল হোসেন রবিন (২০) ও মোঃ ইয়াছিন ইসলাম(১৯) কে গ্রেফতার করে।
পরে তাদের কাছে থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১ টি চাপাতি, ১ টি ছুরি ছিনতাই হওয়া মোবাইল ফোন ও ১৫০০ টাকা উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন সকল অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।