
প্রকাশিত,০৫, সেপ্টেম্বর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
কতটুকু দক্ষ বা কতটুকু আইন-শৃঙ্খলা বজায় রাখবে এই ছিল বর্তমান পুলিশ সুপার ফয়েজ আহমেদের কাছে। ঠিক তেমনটিই সুফল ভোগ পাচ্ছে নেত্রকোণাবাসী গত ২২ শে আগস্ট যোগদান করেন ২৫ তম বিসিএস ক্যাডারপ্রাপ্ত পুলিশ অফিসার মোঃ ফয়েজ আহমেদ।
যোগদানের পর থেকেই প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করছেন এসপি ফয়েজ আহমেদ।
এসপি ফয়েজ আহমেদ-এর দিক-নির্দেশনায় ২২শে আগস্ট থেকে আজ ৫ই সেপ্টেম্বর পর্যন্ত নেত্রকোণা,কলমাকান্দা, দূর্গাপুর, আটপাড়া সহ প্রতিটি থানায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক যথাঃ ইয়াবা,নিষিদ্ধ ভারতীয় মদ ও গাজা সহ মাদক-কারবারীদের গ্রেফতার করে মাদক আইনে মামলা রুজু করা হয় এবং আসামীদের আদালতে সোর্পদ করা হয়।
অন্যদিকে স্কুল কলেজের গেইটে বা আশ-পাশে ঔৎ পেতে থাকা মেয়েদের ইভটিজিং করার দ্বায়ে বখাটে ছেলেদের ধরে থানায় নেওয়া হচ্ছে।
এসপি ফয়েজ আহমেদের দিক-নির্দেশনায় গতকাল নারী-শিশু মামলার এক ভিকটিম কে দূর্গাপুর উপজেলা থেকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক হাসপাতালে ডাক্তারি পরিক্ষার জন্য ভর্তি করা হয়েছে।
নেত্রকোণা জেলার পুলিশ সুপারের আগে ফয়েজ আহমেদ এসবি (এসপি) সাইবার ইনভেস্টিগেশন কাজ করেছেন।
সম্মানিত এসপি ফয়েজ আহমেদ একজন দক্ষ অফিসার হিসেবে ইতিমধ্যেই কাজেই প্রমাণ পেয়েছেন বলেন জানান একাধিক থানার অফিসার ইনর্চাজ গণ।
এ প্রসংঙ্গে নেত্রকোণা জেলার সম্মানিত এসপি ফয়েজ আহমেদ এ প্রতিবেদককে জানান, আমি নেত্রকোণায় এসেছি বা সরকার আমাকে প্রেরিত করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সবারই জান-মাল নিরাপত্তা দেওয়ার জন্য।
আমি আমার প্রত্যেক থানার পুলিশ সদস্যদের বলে দিয়েছি সে যেই হোক অপরাধ করলে কোন ছাড় নেই,যদি শুনি একজন অপরাধকে ছাড় দিয়েছে তবে তাকে তার শাস্তি পেতে হবে।
তিনি আরো জানান,থানায় একজন মানুষ কখন আসেন একটু সেবার জন্যই তো তাই আগত ব্যক্তিরা সেই সেবা যেন পায় তারই লক্ষ্যে আমার কড়া নির্দেশ দেওয়া আছে।
পরিশেষে তিনি জানান,নেত্রকোণায় এসে যা বুঝলাম মাদক একটা বড় ধরনের সমস্যা তাই আমার নির্দেশ দেওয়া আছে প্রতিনিয়ত মাদকের অভিযান অব্যাহত থাকবে এবং তার ফল আপনারা বা আমরা পাচ্ছি।
প্রতিদিনেই মাদক সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হচ্ছে।
মাদকের গড-ফাদার কে তাকেও আমরা ছাড়বো না পুলিশের জালে ধরা পড়বেই।
আপনাদের সকলের সহযোগিতায় নেত্রকোণায় মাদক সহ সকল অপরাধ নির্মূল করবো ইনশাআল্লাহ


