print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৫, সেপ্টেম্বর,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

নেত্রকোণা জেলা রেজিস্ট্রার অফিস অনেক দিন থেকেই জরাজীর্ণ এবং পরিত্যক্ত থাকার পরেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন অফিস কর্তৃপক্ষ পক্ষ এবং দলীলপত্র রেজিষ্ট্রেশন এবং দলীলপত্র তল্লাশি করা নানান কাজেও করতে আসা আগত লোকজনেও ভয়ে থাকতো।

জেলা রেজিস্ট্রার কর্তৃপক্ষ এবং গণপূর্ত ভবনের নির্বাহী প্রকৌশলীর সমন্বিত ভাবে চাহিদা পত্র প্রেরণের পর সরকার কর্তৃক বরাদ্দ পায়।
সরকারি বিধি-মোতাবেক বিজ্ঞপ্তির মাধ্যমে সূচী কন্সট্রাকশন ফার্ম,নেত্রকোণা চুক্তিমূল্য ১৯,৭৮০০০ টাকায় কাজ পান।
কাজ পাওয়ার পর ঠিকাদার প্রতিষ্ঠান সিডিউল মোতাবেক কাজটি সম্পূর্ণ করেন।

আগত সেবা নেওয়া আসা এবং জেলা রেজিস্ট্রার কর্তৃপক্ষ ও দলীলপত্র লিখন সমিতির লোকজন বলেন,জেলা রেজিস্ট্রার ভবন দেখে খুবই খুশি এবং উনারা অনেকেই বলেন এখন আমরা আল্লাহ রহমতে নিরাপদে কাজ করতে পারবো
এ ব্যাপারে জেলা জেলা রেজিস্ট্রার মোঃ জহিরুল ইসলাম জানান, ঠিকাদার খুবই ভাল কাজ করেছেন। কাজের মান কেমন জানতে চাইলে তিনি জানান কাজের মান ভাল এবং সিডিউল মোতাবেক হয়েছে।

এ প্রসংঙ্গে নেত্রকোণা জেলার গণপূর্ত ভবনের নির্বাহী প্রকৌশলী হাসিনুর রহমান বলেন, জেলা রেজিস্ট্রার অফিস খুবই নাজুক অবস্তা ছিল আমি তাৎক্ষনিক জেলা রেজিস্ট্রারের সমন্বয়ে দ্রুত কাজ করার জন্য আমার অফিস কর্মকর্তা এবং ঠিকাদারকে তাগিদ দেই এবং কাজটি সম্পূর্ণ রুপে ভাল হয়েছে।