print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৪, সেপ্টেম্বর,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধঃ

গাজীপুর কোনাবাড়ি কলেজগেট এলাকার স্থানীয় মিজান মিয়ার বাসা থেকে শুক্রবার(২ সেপ্টেম্বর) রাতে মোছাঃ বুলবুলি বেগম(৩৪) নামের এক নারী গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতো। গতকাল রাতে নিহতর স্বামী মাসুদ রানা নিহতের বোনকে ফোন করে জানান, তোমার বোন অসুস্থ একটু বাসায় যাও।
পরে বাসায় গিয়ে বাহিরে তালা মারা অবস্থায় দেখে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করতে মরদেহ ফ্লোরে পড়ে থাকতে দেখে কোনাবাড়ি থানায় খবর দেয়।
কোনাবাড়ি থানা পুলিশ, পিবিআই ও সিআইডি এসে মরদেহ উদ্ধার করে।
নিহত গার্মেন্টস কর্মী মোছাঃ বুলবুলি বেগম(৩৪) নওগাঁ জেলার মহাদেবপুর থানার বামনসাতা গ্রামের আয়বাবুর মেয়ে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক।
তিনি আরো জানান, প্রাথমিক ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তার স্বামী পলাতক রয়েছে।