
প্রকাশিত,২০২২
হৃদয় হোসাইন-বেড়া পাবনাঃ
গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানাধীন আহাম্মদপুর ইউনিয়নের অন্তর্গত আলাদীপুর গ্রামস্থ জনৈক হাসান এর আশ্রয়ন প্রকল্প ঘরের সামনে কতিপয় ব্যক্তি চোরাই ড্রাম ট্রাক ও অন্যন্য ট্রাক বিক্রয় করার জন্য কেটে টুকরা টুকরা করার সংবাদ পেয়ে ২৪ আগস্ট বুধবার আমিনপুর থানা অফিসার ইনচার্জ জনাব রওশন আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে,ঘটনাস্থল হতে একটি ড্রাম ট্রাক,যাহার বডি কেটে আলাদা করা,মুল্য অনুমান ২৫,০০,০০০ টাকা,একটি জ্যাক গাড়ির কেবিন,গাড়ির তিনটি ফুয়েল ট্যাংকি,গাড়ির খুচরা যন্ত্রাংশ ও গাড়ির বিভিন্ন ধরনের অংশ মুল্য অনুমান ১২,০০,০০০ টাকা।
লোহা কাটার কাজে ব্যবহৃত ২টি অক্সিজেনের বোতল ও একটি গ্যাস সিলিন্ডার লোহা কাটার কাজে ব্যবহৃত তার দুই সেট মুল্য অনুমান ১,০০,০০০ টাকা উদ্ধার করা হয় এবং ঘটনায় জরিত (১)স্বপন প্রাং (৩৫),পিতা মৃত কালু প্রাং,সাং-আলাদীপুর,থানা-আমিনপুর,(২)শাকিল (২৫) পিতা মোঃ সিরাজ,সাং-আন্ধারকোটা,থানা সুজানগর, উভয় আটক।পাঁচ বছর পূর্বে বসবাসের জন্য হাসান আশ্রয়ন প্রকল্পে ঘর নিয়ে বসবাস না করায়,স্থানটি গাড়ী কাটার কাজে ব্যবহার করে।ঘটনাস্থল হতে আরও ৩/৪ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
উক্ত ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন এবং পলাতক ব্যক্তিদের গ্রেফতারের নিমিত্তে জোর তৎপরতা অব্যহত আছে জানিয়ে জেলা পুলিশ পাবনা ফেসবুক আইডিতে পোস্ট করেন।এবিষয় নাম না প্রকাশে একজন বলেন,এখানে মাঝে মাঝে গাড়ী আসতো নীল,সাদা,হলুদ গাড়ী গুলো গ্যাসকাটার সাহায্যে কাটা এবং বিভিন্ন অংশ খুলতো,পুলিশ অভিযান পরিচালনা করে দুই জন কে আটক করার পর আমরা জানতে পারলাম এসব চোরাই গাড়ী,দেশের বিভিন্ন জেলা থেকে গাড়ী গুলো এখানে নিয়ে এসে অংশ খুলে বিক্রয় করা হয়।এটা অনেক বড় অপরাধ,আমরা চাই আমাদের এলাকায় আর এমন কোনো ঘটনা যেনো না ঘটে।এ বিষয় সুজানগর সার্কেল মো: রবিউল ইসলাম বলেন,গোপন সংবাদ এর ভিত্তিতে আমিনপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ২ জন কে আটক করা হয়েছে।এ বিষয় তদন্ত চলছে,তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
হৃদয় হোসাইন
বেড়া-পাবনা
২৬/০৮/২০২২


