print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৬, আগষ্ট,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই প্রাদেশিক বাক্যটি সফল করার লক্ষ্যে নবাগত এসপি ফয়েজ আহমেদ কঠোর নির্দেশনায় মাঠে কাজ করছে নেত্রকোণার পুলিশ।
জানা যায়,গতকাল রাত আনুমানিক ১১ঃ৩০ মিনিটে দূর্গাপুর থানা এলাকা থেকে নিষিদ্ধ ভারতীয় মদ সহ মাদক কারবারি ইয়াসিন এবং ইব্রাহীম কে আটক করেছে দূর্গাপুর থানা-পুলিশ।

এ ব্যাপারে দূর্গাপুর থানা অফিসার ইনর্চাজ বলেন নবাগত এসপি স্যারের কড়া নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে কঠোর ভাবে মাঠে নেমেছি এবং স্যারের দিক-নির্দেশনায় গতকাল রাতে ২৫ নিষিদ্ধ ভারতীয় মদ সহ ২ মাদক কারবারি কে আটক করেছি। মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হবে।

বিষয়টি জানার জন্য নেত্রকোণা জেলার নবাগত দক্ষ বিচক্ষণ পুলিশ সুপার ফয়েজ আহমেদ সংঙ্গে কথা বললে তিনি জানান,মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আমি আমার পুলিশদের বলে দিয়েছি ইয়াবা কারবারি সহ বিভিন্ন মাদক বিক্রেতা কে অচিরেই নির্মূল করতে হবে।
আমার বিশ্বাস এই নেত্রকোণা জেলা থেকে মাদককে নির্মূল করবোই ইনশাআল্লাহ।